× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ ঘোষণা করেছে। এ বছর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ফেরদৌস (এক কাপ চা)। এছাড়া যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন মৌসুমী (তাঁরকাটা) ও বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো)।

এছাড়া আজীবন সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও গুণী অভিনেত্রী রাণী সরকার।

বৃহস্পতিবার বিকালে সরকারি এক তথ্য বিবরণীতে এ পুরস্কার ঘোষণা করা হয়। চলচ্চিত্র শিল্পে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৬টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এ পুরস্কার দেয়া হবে।

এবার সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’।

বাকি পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ চলচ্চিত্র- মুরাদ পারভেজের বৃহন্নলা, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- মো. আশরাফুল আলম ওরফে আশরাফ শিশিরের গাড়িওয়ালা, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার),শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে- ডা. এজাজ ইসলাম (তাঁরকাটা), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে- চিত্র লেখা গুহ (৭১ এর মা জননী)।

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে- তারেক আনাম (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে- মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প), শ্রেষ্ঠ শিশু শিল্পী- আবির হোসেন অংকন (বৈষম্য), শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মারজান হোসাইন জারা (মেঘমল্লার), শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক- ড. সাইম রানা (নেকাব্বরের মহাপ্রয়াণ), শ্রেষ্ঠ গায়ক- মাহফুজ আনাম জেমস দেশা দ্যা লিডার চলচ্চিত্রের (পতাকাটা খামচাতে কখনো আসে যদি) গানে, শ্রেষ্ঠ গায়িকা (যৌথভাবে)- রুনা লায়না প্রিয়া তুমি সুখী হও চলচ্চিত্রের (ও কালা অসময়ে বাজাও বাঁশি) গানে ও মমতাজ নেকাব্বরের মহাপ্রয়াণের (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর) গানে, শ্রেষ্ঠ গীতিকার- মাসুদ পথিক নেকাব্বরের মহাপ্রয়ানের (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর) গানে, শ্রেষ্ঠ সুরকার-বেলাল খান, নেকাব্বরের মহাপ্রয়াণ (নিশিপক্ষী ও নিশিপক্ষীরে তোর)।

শ্রেষ্ঠ কাহিনীকার- মুরাদ পারভেজ (বৃহন্নলা), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার- সৈকত নাসির (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- মুরাদ পারভেজ (বৃহন্নলা), শ্রেষ্ঠ সম্পাদক- তৌহিদ হোসেন চৌধুরী (দেশা দ্যা লিডার), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- মারুফ সামুরাই (তাঁরকাটা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক-মোহাম্মদ হোসেন জেমী (বৈষম্য), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- রতন পাল (মেঘমল্লার), শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা-কনক চাঁপা চাকমা (জোনাকির আলো), শ্রেষ্ঠ মেক-আপম্যান- আবদুর রহমান (নেকাব্বরের মহাপ্রয়াণ)।


এ ক্যটাগরির আরো খবর..