× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় নারী হ্যান্ডবলে বাংলাদেশ আনসার ও ভিডিপি চ্যাম্পিয়ন

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকার দেশকে নারী বান্ধব ও পরিবেশ বান্ধব করতে কাজ করছে সরকার। সরকার নারী ও পুরুষকে সমান দৃষ্টিতে দেখছে। নারীর সমান অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের অন্যতম হাতিয়ার। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রীড়া কার্যক্রম আরও প্রসারিত করা জরুরি। তিনি সকলকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধের আহ্বান জানান।

সোমবার রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ ও সাফল্য আমাদের গর্বিত করে।” তিনি আরও উল্লেখ করেন, সামাজিক বন্ধনের গুরুত্ব অনেক, কিন্তু মাঠের অভাবে ঢাকা শহরে এই বন্ধন দুর্বল হয়ে পড়ছে। নারী হ্যান্ডবল প্রতিযোগিতা কেবল খেলা নয়, এটি নারীর সাহস, সক্ষমতা ও আত্মপ্রকাশের প্রতীক। নারীর অবস্থান সুদৃঢ় করতে, শারীরিক সুস্থতা বজায় রাখতে, কর্মক্ষম হতে এবং বিশ্ব পরিমণ্ডলে দেশের পতাকা তুলে ধরতে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা “আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা” কমিটির আহ্বায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহম্মেদ, আয়োজক কমিটির সদস্য-সচিব রাশিদা আফজালুন নেসা, ক্রীড়া সংগঠক, জাতীয় হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড়, কোচ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের প্রতিযোগিতায় ১৯টি দল অংশগ্রহণ করে। বাংলাদেশ আনসার ও ভিডিপি দল চ্যাম্পিয়ন হয়, রানার আপ হয় বাংলাদেশ পুলিশ দল এবং তৃতীয় স্থান অর্জন করে পঞ্চগড় জেলা দল। সমাপনীতে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


এ ক্যটাগরির আরো খবর..