জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে গণহত্যা দিবস পালিত

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে গণহত্যা দিবস পালিত

আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ১৯৭১ সালে গণহত্যা স্মরণে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালন করা হয়। শুরুতেই গণহত্যার শিকার বীর শহিদদের বিদেহী আত্মার স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং মোমবাতি প্রজ্জ্বলন এবং শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্য ভিডিও প্রদর্শন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, আমাদের গণহত্যা দিবসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথাযথভাবে পরিচিত করার লক্ষ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছি। গণহত্যার শিকার দেশগুলোর সাথে মতবিনিময় অব্যাহত রেখেছি। সমমনা বন্ধুরাষ্ট্র, মুক্তিযুদ্ধে সহায়তাকারী দেশ ও গণহত্যা কবলিত দেশসমূহকে নিয়ে জাতিসংঘে ও অন্যান্য বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের গণহত্যার পক্ষে একযোগে কাজ করার পরিকল্পনা রয়েছে। আমরা একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

মিশনে আয়োজিত উন্মুক্ত আলোচনায় মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।