× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

পিআইডি

জাতিসংঘে বাংলাদেশের  প্রাকৃতিক উদ্ভিদ তন্তু ও টেকসই উন্নয়ন বিষয়ক রেজুলেশন গৃহীত

Dutta
হালনাগাদ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
nu

জাতিসংঘে গতকাল বাংলাদেশের অন্যতম ফ্ল্যাগশিপ রেজুলেশন ‘প্রাকৃতিক উদ্ভিদ তন্তু ও টেকসই উন্নয়ন’ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এটি পাট, তুলা এবং সিসালের মতো প্রাকৃতিক তন্তুর সুচিন্তিত ও টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থনের স্বীকৃতি বহন করে।

অন্যান্য বিষয়ের মধ্যে রেজুলেশনটি জাতিসংঘের সদস্য দেশগুলোকে প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর টেকসই উৎপাদন ও ব্যবহারের জোরালো আহ্বান জানায়। বিশেষ করে এটি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর টেকসই উৎপাদন ও ব্যবহার নিশ্চিতকল্পে সদস্য রাষ্ট্রগুলোকে রাজনৈতিক সমর্থন জোগাতে এবং এ বিষয়ে তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সম্পদ আহরণে উৎসাহিত করে। বিশ্বের প্রাচীনতম শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে রেজুলেশনটি  প্রাকৃতিক তন্তুকে কৃত্রিম ও প্লাস্টিকভিত্তিক পণ্যগুলোর একটি উত্তম বিকল্প হিসেবে বিবেচনা করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানায়। সর্বোপরি, এ রেজুলেশনে ২০৩০ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করতে  প্রাকৃতিক তন্তুর উৎপাদন ও ব্যবহারের উল্লেখযোগ্য অবদান তুলে ধরা হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশের পক্ষে রেজুলেশনটি উপস্থাপন করার সময় বাংলাদেশ মিশনের প্রতিনিধি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহকে রেজুলেশনটির নেগোশিয়েশনে তাদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ এবং এর বিভিন্ন প্রস্তাবে ঐকমত্য পোষণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ প্রতিনিধি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার এ রেজুলেশনটিকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করে। তিনি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব প্রশমন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর পরিপূরক ভূমিকার ওপর জোর দিয়ে রেজুলেশনটির পূর্ণ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ ২০১৯ সালে জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদে সর্বপ্রথম এই রেজুলেশন পেশ করে এবং তারপর থেকে এ রেজুলেশনটি জাতিসংঘে দ্বিবার্ষিকভাবে গৃহীত হয়ে আসছে ।


এ ক্যটাগরির আরো খবর..