× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

জাতিসংঘের দাবি সিরিয়ার প্রত্যাখান

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতিসংঘ যে দাবি তুলেছে, সেটা জোরালোভাবে প্রত্যাখান করেছে সিরিয়া।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের এক বিবৃতির বরাত দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

‘বৃহৎ স্বার্থে শান্তির লক্ষ্যে আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় সাধারণ নির্বাচন হওয়া উচিত।’

এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, ‘সিরিয়ার নির্বাচনের বিষয়ে মিস্টুরার তো নয়, এমনকি অন্য কারো এ বিষেয়ে কথা বলার অধিকার নেই। সিরিয়ার নির্বাচনের বিষয়ে এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে।’

দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ বিষয়ে হার্ড লাইনে গিয়ে বলেন, ‘যারা প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে কথা বলতে চায়, তাদের সঙ্গে আমরা কোনো আলোচনা করবো না।’

জাতিসংঘের এমন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ মার্চ) জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনায় অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে সিরিয়া কর্তৃপক্ষের।


এ ক্যটাগরির আরো খবর..