জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতার সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত।

০৬ ফেব্রুয়ারী, ২০২১ইং শনিবার দুপুর ১২:০০ ঘটিকায় বঙ্গবন্ধু পরিষদ বেসিক ব্যাংক লিমিটেড এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতার সমাধি স্থলে শ্রদ্ধা নিবেদন, বিশেষ সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ড. শংকর তালুকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক সঞ্চলনায় উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জনাব আহমেদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বেসিক ব্যাংক লিঃ, জনাব হাসান তানভির, মহাব্যবস্থাপক, বেসিক ব্যাংক লিঃ, জনাব মোঃ আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক, বেসিক ব্যাংক লিঃ , জনাব মোঃ মোমিনুল হক, মহাব্যবস্থাপক, বেসিক ব্যাংক লিঃ, নিরঞ্জন চন্দ্র দেব নাথ, মহাব্যবস্থাপক, বেসিক ব্যাংক লিঃ, জনাব শেখ তোজাম্মেল হক টুটুল, মেয়র, টুঙ্গীপাড়া পৌরসভা, জনাব শেখ আবুল বাসার খায়ের, সভাপতি, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ, জনাব বাবুল শেখ, সাধারণ সম্পাদক, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ মুসা খান, আহবায়ক, ওয়েলফেয়ার এসোসিয়েশন, বেসিক ব্যাংক লিঃ সহ সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।

আলোচনায় অংশ নিয়ে জনাব আহমেদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বেসিক ব্যাংক লিঃ বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তার জন্ম হয়েছিল বলে আজ আমারা স্বাধীন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার সেই অসমাপ্ত কাজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে। জনাব শেখ তোজাম্মেল হক টুটুল, মেয়র, টুঙ্গীপাড়া পৌরসভা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন।

বঙ্গবন্ধুর সারাজীবনের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ। জনাব শেখ আবুল বাসার খায়ের, সভাপতি, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ বলেন, বঙ্গবন্ধু সারা জীবন দুঃখী বাঙালির অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। জনাব বাবুল শেখ, সাধারণ সম্পাদক, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগ বলেন, বঙ্গবন্ধু ভাষা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ভাষা আন্দোলনে তিনি জেল খেটেছেন এবং রাষ্টভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয়। সভাপতির বক্তব্যে ড.শংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু সারাজীবন অধিকার হারা বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তিনি সমসাময়িক বিশে^র মহান নেতা ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।