× Banner
সর্বশেষ
প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ACP
হালনাগাদ: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ আগস্ট) সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সকাল ১০টা ৪৩ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর।

তার আগে শুক্রবার সকালে রাজধানীর গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈতৃক বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর গাড়িবহর সকাল ৮টা ১২ মিনিটে মাওয়া প্রান্ত দিয়ে পদ্মা সেতুতে ওঠে।

মাওয়া টোল প্লাজায় ৬ নম্বর লেন দিয়ে প্রবেশ করে গাড়ি বহরের ২৫ হাজার ৭৫০ টাকা টোল পরিশোধ করেন শেখ হাসিনা।

সেতু অতিক্রমের সময় প্রধানমন্ত্রী সেতুর মাঝামাঝি স্থানে গাড়ি থেকে নামেন। ছোট বোন শেখ রেহানাসহ ৫ মিনিট সেতুতে অবস্থান করে আবার গাড়িতে ওঠেন। এরপর রওনা দেন টুঙ্গিপাড়ায় বাবার সমাধিস্থলে।

এদিকে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সেদিন পদ্মা নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর গত ৪ জুলাই পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া সফর করেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পতুল।

ওই দিন সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে পৌনে ৯টার দিকে মাওয়া টোল প্লাজায় টোল দিয়ে পদ্মা সেতুতে ওঠেন তিনি।

মূল সেতুতে ওঠার পর প্রধানমন্ত্রীর যাত্রাসঙ্গী হিসেবে থাকা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নামেন তিনি এবং একটি ছবিও তোলেন। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তেও থেমে কিছু সময় অতিবাহিত করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এ সময় পরিবারের অন্য সদস্যরাও সেখানে ছিলেন।

পরে মাত্র সাড়ে ৩ ঘণ্টার সফর শেষে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। ওই দিন রাতেই আবার পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..