× Banner
সর্বশেষ
দেশে ফিরে অসুস্থ ওমরাহযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে – স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে – শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য জাতির জন্য লজ্জা -ববি হাজ্জাজ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/NDM-Press-Release-Bobby-Hajjaj.jpg

প্রকৃত দায়বদ্ধতার উন্নয়ন ছাড়া র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের এমন মন্তব্য জাতির জন্য লজ্জা। বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।

আজ ২৫ এপ্রিল, ২০২২ খ্রি. রোজঃ সোমবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, “বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে নির্লজ্জ দলীয়করণ হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং নির্বাচনের সময় সরকার দলীয় এজেন্ডা বাস্তবায়নে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে আমাদের পেশাদার বাহিনীগুলোকে বিতর্কিত করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং রাষ্ট্রীয় মদদে গুমের অভিযোগের কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত বর্তমান সরকার।

গতকাল রাজধানীর একটি অনুষ্ঠানে র‍্যাব প্রধানের উপস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য জাতির জন্য লজ্জার। আমরা মনে করি, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকার উদাসীন। পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের সুযোগ প্রদানের পরিবর্তে রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নে র‍্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করলে দেশের ইমেজ আবারও মারাত্বকভাবে ক্ষুন্ন হবে।

কলাবাগান মাঠ রক্ষা আন্দোলনকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া বা রাজপথে গুলি না পেয়ে পুলিশের একজন এডিসির সহকর্মীকে প্রকাশ্যে চড় মারা সবকিছুই গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত। সহনশীল গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দায়িত্বশীল ভূমিকা পালনে আমরা সরকারের প্রতি আহবান জানাই।”


এ ক্যটাগরির আরো খবর..