× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পিআইডি

জাকার্তায় মৎস খাতে আসিয়ান-বাংলাদেশ সহযোগিতা শীর্ষক কর্মশালা এবং প্রশিক্ষণের সফল সমাপ্তি

Dutta
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০২৪
জাকার্তায় মৎস খাতে আসিয়ান-বাংলাদেশ

পারস্পারিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে মৎস খাতে আসিয়ান-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধি অঙ্গিকারের মধ্য দিয়ে আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নয়টি আসিয়ানভুক্ত দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘Building Climate Resilience in Aquaculture and Fisheries: An ASEAN-Bangladesh Initiative”’-শীর্ষক একটি আন্তর্জাতিক কর্মশালা এবং “Regional Knowledge Exchange to Apply Ecosystem Approaches in Managing Inland Fisheries: An ASEAN-Bangladesh Training Initiative” -বিষয়ক একটি আন্তর্জাতিক প্রশিক্ষণের সফল সমাপ্তি হয়েছে।

জাকার্তাস্থ আসিয়ান সচিবালয়ে আয়োজিত এ কর্মশালা এবং প্রশিক্ষণের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিয়ান-এর Economic Community বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল H.E. Satvinder Singh এবং জাকার্তাস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ তারিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থাসমূহ অনুবিভাগের মহাপরিচালক জনাব মোঃ রইস হাসান সরোয়ার। এছাড়া, সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (দ্বিপাক্ষিক-পূর্ব ও পশ্চিম) ডঃ মোঃ নজরুল ইসলাম, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জল হোসেন এবং মৎস অধিদপ্তরের মহাপরিচালক সাইদ মোঃ আলমগির। এছাড়া, আসিয়ান দেশসমূহ থেকে আগত কর্মশালায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি Mr. Alza Rendian এবং প্রশিক্ষণার্থীগণের পক্ষে ব্রুনেই দারুসসালাম থেকে আগত প্রতিনিধি Mr. Pengiran Ajmal Faiz Pengiran Haji Kamaludin অনুভূতি ব্যক্ত করেন।

মৎস অধিদপ্তর, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, পরারষ্ট্র মন্ত্রণালয় ও আসিয়ান সচিবালয়ের সমন্বয়ে অনুষ্ঠিত এ কর্মশালা ও প্রশিক্ষণে আসিয়ানভুক্ত ৯টি দেশ তথা ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালেশিয়া, মায়ানমার, লাওস, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনাম, আসিয়ান সচিবালয় এবং বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীগণ তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করেন। বিষয়ভিত্তিক বিভিন্ন উপস্থাপনার পাশাপাশি অংশগ্রহণকারীগণ ইন্দোনেশিয়ার বগরে অবস্থিত Institut Pertanian বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

উল্লেখ্য, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দর বিগত ২৭ মে ২০২৪ তারিখে জাকার্তাস্থ আসিয়ান সচিবালয়ে ৩ দিন ব্যাপি এ কর্মশালা ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন যাতে আসিয়ান-এর Political Security Community বিষয়ক ডেপুটি সেক্রেটারি জেনারেল H.E. Dato’ Astanah Abdul Aziz, জাকার্তাস্থ বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ তারিকুল ইসলাম, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আসিয়া্ন সচিবালয়ে সদস্য দেশসমূহের স্থায়ী মিশন ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, আসিয়ান সদস্য রাষ্ট্র ও বাংলাদেশ হতে আগত গবেষক, শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আসিয়ান-এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ‘ASEAN-Bangladesh Cooperation Project on Fisheries and Aquaculture’- এর অংশ হিসেবে এ কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রকল্পটির অংশ হিসেবে এ বছরের মার্চে ময়মনসিংহ এবং কক্সবাজারে একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..