জলবায়ুর প্রভাবরোধে বৃক্ষরোপণের বিকল্প নেই

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবরোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষক লীগ আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে রাজ্জাক এ কথা বলেন।

তিন মাসব্যাপী কৃষক লীগের এই অনুষ্ঠানে আবদুর রাজ্জাক দলীয় নেতাকর্মীদের গাছ লাগানোর পরামর্শ দেন। আগামী দিনের সবুজ বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।