× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জরিমানাও হলো স্যামুয়েলসের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ফাইনালে ৬৬ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৮৫ রানের হার না-মানা ইনিংস খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ যে চ্যাম্পিয়ন হয়েছে, তাতে মারলন স্যামুয়েলসের ওই ইনিংসের ভূমিকাই সবচেয়ে বেশি। ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটসম্যান তাই হয়েছেন ম্যাচসেরাও। তবে একই ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার অভিযোগেও অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস।

আর সে কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা হয়েছে তাঁর।ঘটনাটি ম্যাচের শেষ ওভারে, ব্যাট করছিলেন কার্লোস ব্রাফেট, বোলিং করছিলেন বেন স্টোকস। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা স্যামুয়েলস এ সময় ইংল্যান্ডের পেসার স্টোকসকে উদ্দেশ করে আক্রমণাত্মক ভাষায় কথা বলেন। পরে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের আনা অভিযোগ ও শাস্তি মেনে নেন স্যামুয়েলস, তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
আইসিসি এলিট প্যানেল তাঁকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে। যে প্যানেলে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে ছাড়াও রয়েছেন আম্পায়ার কুমার ধর্মসেনা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার মারাইস এরাসমাস ও চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড।

 


এ ক্যটাগরির আরো খবর..