মেহের আমজাদ, মেহেরপুর (০৪-০২-১৭): ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ১০ টি দল নিয়ে শেখ রাসেল স্মৃতি টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্টপোষকাতায় জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) ওই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। মেহেরপুর-১ আসানের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন, ডিএমডি নাসির উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মাহমুদ জাহিদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, হরাইজন টেকনো লিমিটেডের চেয়ারম্যান শহীদ উল্লাহ, মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটার (পিপি) এ্যাড.পল্লব ভট্টাচার্য, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
এ সময় সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন। এদিকে উদ্বোধনী খেলায় মেহেরপুর এফসিবি ৩-০ গোলে আমঝুপি পাবলিক ক্লাবকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জলো আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইদুজ্জামান খোকন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, অ্যাড. শাজাহান আলী, অ্যাড. কাজী শহীদুল হক, সৈয়দ এহসানুল কবীর আরিফ, ফারুক হোসেন, জেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ১২ টার সময় অতিথি বৃন্দ হেলিকপ্টার যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে পৌছালে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়া তাদের ফুল দিয়ে বরন করে নেন। পরে অতিথি বৃন্দ ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন।



