× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
তিস্তা মহাপরিকল্পনা

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে এ ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি গত বছরের (২০২৫) ১৮ ফেব্রুয়ারি ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের সমাবেশে বিএনপি চেয়ারম্যান, আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের তিস্তাপাড়ের মানুষের সাথে একাত্মতা ঘোষণার কথা স্মরণ করেন।

আজ রংপুরে তিস্তা ব্রিজ পরিদর্শন শেষে আয়োজিত জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এসব কথা বলেন। পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের একসময় গোলাভরা ধান ছিলো, গোয়ালভরা গরু ছিলো, পুকুরভরা মাছ ছিলো; আর মুখে ছিলো ভাওয়াইয়া গান। তিস্তাপাড়ের মানুষ আনন্দে দিন কাটাতো। তিস্তা ছিলো মায়ের মতো। কিন্তু তিস্তা আজ বিরান ভূমি। ছিন্নমূল মানুষ বাড়ি-ঘর হারিয়ে দেশান্তরি হয়েছে, কে কোথায় চলে গেছে কেউ জানে না। তাই আমাদের সবার দাবি তিস্তার বুকে প্রাণ আর সেই প্রাণ হচ্ছে ‘পানি’।


এ ক্যটাগরির আরো খবর..