× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় মাফিয়া সংগঠন -স্বরাষ্ট্রমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুন, ২০২৬
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে - স্বরাষ্ট্রমন্ত্রী

“আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল মনে করি না, এটি একটি মাফিয়া সংগঠন।” তিনি উল্লেখ করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কঠোর থাকবে বলেও অনুষ্ঠানে ইঙ্গিত দেন তিনি।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়ার ফলেই দুবাইয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দেশের কাছে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পুলিশ বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, একসময় মানুষের মধ্যে ধারণা ছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে এবং নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা অত্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তাদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কৃত করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকা দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।”

তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার আগের যেকোনো সরকারের তুলনায় দ্রুতগতিতে কাজ করছে এবং এর সুফল ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..