× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

শুরুতেই ধাক্কা খেল ব্রাজিল

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রিও অলিম্পিক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে নেইমাররা।

বৃহস্পতিবার ব্রাসিলিয়াতে অনেক প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। এই ম্যাচে জয় পেলে হয়তো পরের গুলোতে জ্বলে উঠার অনুপ্রেরণা পেত দলটি। কিন্তু দশজনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও গোল করতে পারেনি স্বাগতিকরা। ব্রাজিলের বিজ্ঞাপনবয় নেইমারও দলের ড্র এড়াতে কোনো ভূমিকা রাখতে পারেননি। ঘরের মাঠে এই বিশাল আসরে নেইমারের উপর সবচেয়ে বেশি নজর রয়েছে ফুটবলবিশ্বের।

ম্যাচের ৬০ মিনিটের সময় ফাউল আচরণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় মুতবি মাভালা। এ সুযোগ কাজে লাগিয়েও ব্যবধান গড়তে পারতো ব্রাজিল। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি স্বাগতিকরা। ব্রাসিলিয়ার ওই ম্যাচে গোলের জন্য দুর্দান্ত কিছু সুযোগ পেলেও তা কাজে লাগিয়ে শেষ হাসি হাসতে পারেনি দলটি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ব্যর্থ তারা। তাই শেষপর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফেবারিট ব্রাজিলকে।

এবারের অলিম্পিক ফুটবলের সব আকর্ষণের কেন্দ্রে নেইমার। এবারের ইভেন্টে একমাত্র সুপারস্টার। আর তার দেশের কাছেও এই ইভেন্টের গুরুত্ব বিশাল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে এখনও অলিম্পিক সোনা নেই। লন্ডন অলিম্পিকে জিওভানি দস সান্তোস, রাউল জিমেনেসদের মেক্সিকোর কাছে হেরে রুপো জিতেছিল ব্রাজিল। নেইমারের কাঁধে ভর করে সেই দুর্ভাগ্য এবার কাটাতে চায় সেলেসাওরা। নেইমারের সঙ্গে গ্যাব্রিয়েল জেসাস, গ্যাব্রিয়েল বার্বোসাদের নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশার পাহাড়ে ব্রাজিলিয়ান সমর্থকরা। কিন্তু প্রথম ম্যাচেই নিজেদের চেয়ে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এমন ড্রয়ে কিছুটা হতাশ সেলেসাও ভক্তরা।


এ ক্যটাগরির আরো খবর..