× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করলো ফ্রান্স

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ

মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অরেলিন রুসো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ২০৩২ সালের ভিতর মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে ধূমপান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হবে।

সমুদ্র সৈকত, স্কুলের আশপাশের এলাকা, পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। তরুণদের মধ্যে জনপ্রিয় ডিজপোজেবল ই-সিগারেটও নিষিদ্ধ করছে দেশটির সরকার।

তিনি আরও বলেন, সব ধরনের সিগারেটের ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। রুশো বলেন, বর্তমানে ফ্রান্সে এক প্যাকেট সিগারেটের দাম ১১ ইউরো ( ১২ ডলার)। ২০২৫ সালের ভেতর ১২ ইউরো এবং পরের বছর ১৩ ইউরো নির্ধারণ করা হবে।

ফ্রান্সে এখন ৭ হাজার ২০০টি ধূমপান মুক্ত এলাকা রয়েছে। এখন থেকে সব এলাকাই ধূমপান মুক্ত এলাকা হয়ে উঠবে।


এ ক্যটাগরির আরো খবর..