× Banner
সর্বশেষ
ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

২ সন্তানের বেশি আর নয়, জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশজুড়ে প্রচারে নামল RSS

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ দেশের জনসংখ্যা হু হু করে বেড়ে চলেছে তাই ২ সন্তানের বেশি আর নয় এই স্লোগান নিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রনে দেশজুড়ে প্রচারে নামল কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন RSS। এই অবস্থায় ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করাটা খুব প্রয়োজন বলে ইতিমধ্যে আওয়াজ তুলেছে অনেকেই। তাঁদের সঙ্গেই একমত আরএসএস প্রধান মোহন ভাগবত।

উত্তর প্রদেশের মোরাদাবাদে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান বলেন, দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন জরুরি। কারও যাতে সন্তান সংখ্যা দুয়ের বেশি না হয়, তা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, একমাত্র এভাবেই জনসংখ্যা বৃদ্ধিতে লাগাম পরানো সম্ভব। যদিও আরএসএস প্রধানের সঙ্গে অনেকেই একমত নয়। ৪ দিনের জন্য মোরাদাবাদ গিয়েছেন মোহন ভাগবত। সেখানে তিনি বৈঠকে বসেন উত্তরাখণ্ড ও পশ্চিম উত্তর প্রদেশের মেরঠ ও ব্রজ এলাকার সঙ্ঘ পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। যার মধ্যে গুরুত্বপূন রামমন্দির ইস্যু।

জানা গিয়েছে, বন্ধ ঘরে আলোচনায় মোহন ভাগবত বলেন, রাম মন্দির সঙ্ঘের প্রধান অ্যাজেন্ডা ছিল। খুব শিগগিরই মন্দির তৈরি হবে। রাম মন্দির ট্রাস্ট গঠনের পর সঙ্ঘ মন্দির ইস্যু থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। তিনি বলেন, সঙ্ঘের পরবর্তী পদক্ষেপ দেশে দুই সন্তান গ্রহণের আইন চালু করা। যাতে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..