× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

জনমত সমীক্ষায় সর্বাধিক জনপ্রিয়তা ভারতের মুখ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
জনপ্রিয়তা ভারতের মুখ্যমন্ত্রী

২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন।  সর্বাধিক জনপ্রিয়তা কোন মুখ্যমন্ত্রীর রয়েছে তার আবহেই বেশ কিছু জনমত সমীক্ষার (Opinion Polls) ফলাফল উঠে এসেছে । আবার জনপ্রিয়তার নিরিখে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কত নম্বরে তার হিসেব দেবে এই ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষা। আর যার ফলাফল দেখলে চোখ কপালে উঠবে আপনারও। ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তালিকায় নামই নেই মমতার।

জনপ্রিয়তার নিরিখে সর্বপ্রথম যেই নাম উঠে আসছে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমক্ষার ৪৩% শতাংশ মানুষের মতে মুখ্যমন্ত্রী হিসেবে তিনিই এক নম্বর।

এরপরই যার নাম রয়েছে তিনি হলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তাও কিন্তু বেশ অনেকটাই। শতাংশের হিসেবে ১৯.১%। এরপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তৃতীয় স্থানে। তিনি সমর্থন পেয়েছেন ৮.৮ শতাংশ মানুষের।

এরপর চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ুর এম কে স্ট্যালিন। ৫.৬ % মানুষের পছন্দ তিনি। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার নবীন পট্টনায়ক। তিনি সমর্থন পেয়েছেন ৩ শতাংশ মানুষের। তবে এ তো গেল দেশের মানুষের পছন্দের নিরিখে শতাংশের হিসেব। এর পরের তথ্য আরও অবাক করা।

যেখানে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে দেশের মধ্যে ৮.৮ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন মমতা, সেখানে রাজ্যের চিত্রটা কিন্তু একেবারেই ভিন্ন। এ রাজ্যের মানুষের কাছে কতটা জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন? ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের জনমত সমীক্ষার হিসেব অনুযায়ী দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

রাজ্যের মানুষের পছন্দের নিরিখে সর্বপ্রথম নাম ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার সাধারণ জনতার মতে তাদের সকল সমস্যা দূর করতে, চাহিদা মেটাতে তিনিই সেরা। তার জনপ্রিয়তা ৬১.৩ শতাংশ।

এরপর ছত্রিশগড়ের ভূপেশ বাঘেল। তার জনপ্রিয়তা ৫৯.১%। তৃতীয় স্থানে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল। তার জনপ্রিয়তা ৫৮.৭ %। এরপর রয়েছেন গুজরাটের ভূপেন্দ্রভাই পটেল। জনপ্রিয়তার নিরিখে তিনি পাচ্ছেন ৫৩.৩%। আর পঞ্চম স্থানে অসমের হিমন্ত বিশ্বশর্মা। তার জনপ্রিয়তা ৪৯.২%। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যের মানুষের মত অনুসারে প্রথম পাঁচ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই নেই। অর্থাৎ দেশের চেয়ে নিজের রাজ্যের মানুষের কাছেই তার জনপ্রিয়তা কম।


এ ক্যটাগরির আরো খবর..