× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

জব ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে ঢাকা বিআরটিসিএল

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড

বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন কোম্পানি ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে সাত পদে লোক নেওয়া হবে। এসব পদে মাসিক বেতন ৭৯ হাজার থেকে ১ লাখ ২২ হাজার টাকা পর্যন্ত।

১. পদের নাম: মহাব্যবস্থাপক
পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, হিউম্যান রির্সোস, ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা ইকোনমিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১,২২,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৫৭ বছর

২. পদের নাম: উপমহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)
পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১,০৫,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৫০ বছর

৩. পদের নাম: ব্যবস্থাপক (অর্থ)
পদসংখ্যা: ১

যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৪. পদের নাম: ব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১

যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৫. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)
পদসংখ্যা: ১

যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে স্নাতক ডিগ্রি। কমপক্ষে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৬. পদের নাম: ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ)
পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

৭. পদের নাম: ব্যবস্থাপক (ডিপো)
পদসংখ্যা: ১ যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা সড়ক পরিবহনসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৭৯,০০০ টাকা
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..