× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অতি ভারি বর্ষণ থাকবে রবিবার পর্যন্ত, জনজীবনে চরম ভোগান্তি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
বৃষ্টিতে জলাবদ্ধতা

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই ঝড়বৃষ্টির প্রবণতা বেশি। কোথাও কোথাও হতে পারে অতি ভারি বর্ষণও। ভারি বর্ষণে তৈরি হওয়া জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে জনজীবনে।

ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী রোববার (৪ আগস্ট) পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগার পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এ পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে দিনাজপুরে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারের কুতুবদিয়ায়।

আবহাওয়া অফিস বলছে, সারা দেশে শুক্রবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আজ রাত ও আগামীকাল শনিবার (৩ আগস্ট) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কিন্তু এদিন রাত থেকে পরদিন রোববার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


এ ক্যটাগরির আরো খবর..