× Banner
সর্বশেষ
গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর সম্পর্কিত ভুয়া অনুমতিপত্র বিষয়ে সতর্কীকরণ-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের BD Intervention 2026 সম্মেলন উদ্বোধন বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় নতুন যুগের সূচনা

নিউজ ডেস্ক

জনগণের সাথে জনপ্রতিনিধিদের সু-সম্পর্ক বজায় রাখতে হবে – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় বিদ্যুতের আলো জ্বলবে- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, জনগণের চাহিদা বুঝতে হবে, জনগণ কী বলতে চায় জানতে হবে। আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের সাথে জনপ্রতিনিধিদের সু-সম্পর্ক বজায় রাখতে হবে।

আজ বান্দরবানে নিজ বাসভবনে আলী কদম উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এলাকায় উন্নয়ন এবং শান্তির জন্য জনপ্রতিনিধিদের প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। পার্বত্য এলাকায় যেন সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে তা সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আনতে হবে। তিনি আরো বলেন, যে এলাকার আইন-শৃঙ্খলা যত ভালো সে এলাকা তত উন্নত হবে।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ এবং আলী কদম উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..