× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয় -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
জনগণের ভালোবাসা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, রাজনীতি করতে হলে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে। জনগণকে ভালোবাসতে হবে। জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। জনগণের ভালোবাসা ছাড়া রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জনগণের পাশে ছিলো, আছে এবং আগামীতেও থাকবে।
আজ সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় নিতাই বাজারে এসে নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের ৫শতাংশ মানুষ সরাসরি রাজনীতি করেন। বাকি ৯৫শতাংশ মানুষ রাজনীতির সাথে জড়িত নয়। এরা সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষরা চায় দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে ভালোবাসা। এদেরকে ভালোবাসা দিলে এরাও নির্বাচনের সময় ব্যালটের মাধ্যমে তার প্রতিদান দিবো।
স্বেচ্ছাসেবক দলের এই শীর্ষ নেতা বলেন, আমি গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) আসন থেকে দু’বার জাতীয় সংসদ নির্বাচন করেছি। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আগামীতেও এ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমি এই জনপদের মানুষদের সুখে দুঃখে বিগত দিনে ছিলাম, এখন আছি, এবং ভবিষ্যতেও থাকবো।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা কাজী অমিত, উপজেলা যুবদলের আহবায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী তার সাথে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..