× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

নিউজ ডেস্ক

সহকারী জজদের প্রিলিমিনারি পরীক্ষা আজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজদের প্রিলিমিনারি পরীক্ষা আজ।

শনিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় ৮ হাজার ৫৫৮ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

সহকারী জজ নিয়োগের বাছাই পদ্ধতি ৩টি পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রাথমিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ভাইভা বা মৌখিক পরীক্ষা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। আইন বিষয়ে চার বছরমেয়াদী স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছরমেয়াদী স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ প্রাপ্ত হতে হবে।

শারীরিকভাবে সক্ষম হতে হবে। প্রার্থীকে বাংলাদেশের নাগরিক অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা অথবা বাংলাদেশে Domiciled হতে হবে। কিন্তু প্রার্থী যদি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা প্রতিশ্রুতিবদ্ধ হন, যিনি বাংলাদেশের নাগরিক নন, তাহলে তিনি অযোগ্য হবেন।


এ ক্যটাগরির আরো খবর..