× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

জঙ্গি অর্থায়ন করছে বিএনপি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি জঙ্গি অর্থায়ন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার  সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বিএনপি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। যা কোনোদিন সম্ভব নয়।

বিএনপি নেতার মেয়ে ফারজানার বিষয়ে তিনি বলেন, ফারজানা কীভাবে জঙ্গি অর্থায়ন করছে তা দেশের মানুষ জানে। তার মতো বিএনপির বহু নেতা জঙ্গি অর্থায়ন করেছে। এর মাধ্যমে বোঝা যায় বিএনপি সরাসরি জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত। আইন-শৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নেতা ও তাদের আত্মীয়-স্বজনের ব্যাংক হিসাব পর্যালোচনা করলেও বেরিয়ে আসবে, তারা কি পরিমাণ জঙ্গি অর্থায়ন করছে। খোঁজ নিন, ব্যবস্থা নিন। না হয় দেশে জঙ্গি দমন সম্ভব হবে না। তিনি বলেন, ২০ দলীয় জোটের বহু নেতা-কর্মী পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত। তারা বাংলাদেশকে একটি সন্ত্রাসের অভয়ারণ্য বানাতে চান।

২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি সরাসরি জড়িত উল্লেখ করে তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় খালেদা জিয়ার সম্মতি ও তারেক রহমানের পরিচালনায় হামলা হয়েছে। তা না হলে সে সময়ের দায়িত্বরত কোনো পুলিশ কর্মকর্তা বা সরকারের কোনো কর্মকর্তাকে কেনো শাস্তি দেওয়া হয়নি? কেনো সংসদে একটি শোক প্রস্তাবও আনা হয়নি? মানববন্ধনে সংগঠনের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, বাবু অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..