× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ শ্লোগানে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

admin
হালনাগাদ: সোমবার, ৮ আগস্ট, ২০১৬

গোপাল কুমার, বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা: সোমবার বেলা ১১ টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, জেলা ইউনিটের ডেপুটে কমান্ডার আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আমিন, তালা উপজেলা কমান্ডার মফিজুল ইসলাম, কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, দৈনিক পত্রদূতের প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীন এর কন্যা লায়লা পারভীন সেজুতি, সাংবাদিক কাজী নাসির উদ্দীন প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তার আহবানে আমরা দেশ স্বাধীন করার জন্য নিজের জীবন বাজী রেখে যুদ্ধ করেছি। আমাদের ছিলনা কোনো জীবনের মায়া, ছিলনা পরিবার, সন্তানের  মায়া। তার কথায় আমরা যুদ্ধ করেছি, যুদ্ধ শেষে তার কাছেই অস্ত্র জমা দিয়েছি।

বক্তারা বলেন, স্বাধীনতার এতো বছর পরেও আমরা শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারি না। এর চেয়ে দুঃখের, বেদনার বিষয় আমাদের কাছে আর কিছুই হতে পারে না। বর্তামানে সারা দেশে যে সন্ত্রাস হামলা শুরু হয়েছে এটা আমরা কোনো দিন কল্পনা করি নাই। যারা এদেশের স্বাধীনতা চাইনি, দেশ স্বাধীন হোক চাইনি বর্তমানে তারাই এ সন্ত্রাসী হামলা চালাচ্ছে । যারা এ হামলা চালাচ্ছে তারা কখনোও মুসলমান হতে পারেনা। ইসলাম জঙ্গিবাদকে সমার্থন করেনা। মানুষ হত্যা করে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠাতা করা যায় না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এদেশের যারা ৭১ সালে স্বাধীনতার বিরোধীতা করেছিল, হত্যা কান্ড চালিয়েছিল তাদের বিচার শুরু হয়েছে। অনেকের ফাসিও কার্যকর হয়েছে। বর্তমানে যারা এদেশে এ হত্যা জগ্য চালাচ্ছে তারাও সেই জামাত-বিএনপির দোশর। তাদের অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।


এ ক্যটাগরির আরো খবর..