× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জঙ্গিবাদ আন্তর্জাতিক সমস্যা- ওবায়দুল কাদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  জঙ্গিবাদ বাংলাদেশের একার সমস্যা নয়, এটা আন্তর্জাতিক সমস্যা, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন জঙ্গি দমনে শুধু আমেরিকা নয়, উন্নত সব দেশ থেকে প্রযুক্তিগত সহযোগিতা নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সাইন বোর্ড এলাকায় অবৈধ যানবাহন রোধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।

আমেরিকায় নাইট ক্লাব, ইস্তামবুলে বিমানবন্দর ও যুক্তরাজ্যে জঙ্গি হামলার বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গুলশান ও শোলাকিয়ার হামলাকারীরা দেশীয়। কিস্তু সমস্যাটি আর্ন্তজাতিক। বিশ্বের উন্নত দেশগুলোতে টেরোরিজম আছে।

তিনি বলেন, ‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা তদন্তে এরই মধ্যে এফবিআইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারবো এমনটি ভাবছিনা। পরস্পরের সহযোগিতা এখন জরুরি হয়ে পড়েছে। ট্রাকিং ডিভাইস ব্যবহারে আমেরিকা আমাদের চেয়ে অনেক উন্নত। যে সব টেকনিক্যাল ও ট্রাকিং ডিভাইস আমাদের অভাব রয়েছে সে সব বিষয় আমেরিকা নয়, উন্নত যে কোনো দেশ থেকে নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..