× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

জঙ্গিবাদী তৎপরতার জনক হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ জঙ্গিবাদী তৎপরতার জনক হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান এবং তাঁর পরে তাঁর স্ত্রী খালেদা জিয়া, বললেন তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ইনু। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘যারা মানুষ পোড়ানোর সঙ্গে জড়িত, যুদ্ধাপরাধীর সঙ্গে জড়িত, সাম্প্রদায়িকতার সঙ্গে জড়িত, জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্যে এক পায়ে খাড়া আছে।’

‘আমরা জাতীয় ঐক্যের প্রতিফলন মহাজোটের মধ্য দিয়ে করেছি। বাকি যারা আছে, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল, তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ভয়াবহ জঙ্গিবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর দোসর জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মাটি থেকে, রাজনীতি থেকে হটিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আগুন-যুদ্ধের সন্ত্রাসীদের জঙ্গিবাদের মূলোৎপাটন হবে না,’ যোগ করেন ইনু।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন, তার সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ফখরুল সাহেবের মুখে, খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের বাণী আমরা শুনতে চাই না। গণতন্ত্র ধ্বংসকারী এবং জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশে গণতন্ত্র চর্চা করবে, তাহলে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলা ভাই, শায়খ আবদুর রহমানের মতো খুনিরা সরকারি প্রশাসনে কীভাবে তাণ্ডব চালিয়েছিল?’

সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রীর কথা বলার সময় তাঁর পাশে ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জাসদ জেলা সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..