× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

ছেলেদেরও নিয়মিত ত্বকের যত্ন নেয়া প্রয়োজন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
ছেলেদের নিয়মিত ত্বকের যত্ন

দ্যা নিউজ ডেস্কঃ পুরুষের ত্বক নারীদের চেয়ে শক্ত। অফিস, বাইরের কাজ, ধুলাবালি, রাস্তার কালো ধোয়া, রোদের তাপ, ময়লায় ত্বক দ্রুত নষ্ট হয়ে যায়। বাইরে বের হলে রোদের তাপে ত্বক রুক্ষ হয়ে যায়।

তাই ত্বকের যত্নে মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন অনেকটাই সচেতন। ত্বক সুন্দর রাখতে কেমিক্যালের চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কেননা কেমিক্যাল ব্যবহারে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা কমে যেতে পারে।

মুখ ও গলায় আলু, পাতিলেবুর রস, কচি শশার রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। আলু  ধুয়ে পাতলা করে কেটে মুখ ও গলায় ১০ মিনিট ঘষতে হবে। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের সজীবতা ফিরে আসবে। এছাড়া চালের গুঁড়া আর মধু দিয়ে স্ক্রাব বানিয়ে মুখে আপ্লাই করলে দারুন ফল পাওয়া যায়।

পেঁপে, গাজর, শশা, কমলা, আপেল পেস্ট করে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। আর বাসায় এসব করতে না চান তাহলে জেন্টস পার্লার ও সেলুনে গিয়ে ত্বকের পরিচর্যা করাতে পারেন।

চোখের নিচের কালো দাগ হয়ে যায় অনেকের। যা একসময় পরিণত হয় বলিরেখায়। চোখের নিচে হাইড্রেটিং ক্রিম নিয়মিত লাগান। এছাড়া মাসে ১-২বার ফেসিয়াল করতে পারেন। ফেসিয়াল করলে ত্বকের ব্লাক হেডস দূর হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..