× Banner
সর্বশেষ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অধ্যাপক চাকরিচ্যুত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

নিজস্ব সংবাদদাতা,খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে গণিত ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার খুবি’র সিন্ডিকেটের ১৯২তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাকে চাকরিচ্যুত করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রেজিস্ট্রার কার্যালয়ের এক অফিস আদেশে ওই শিক্ষককে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘আপনার (অধ্যাপক শরীফ) বিরুদ্ধে গণিত ডিসিপ্লিনের জনৈক ছাত্রী কর্তৃক যৌন হয়রানির আনীত অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত যৌন নিপীড়ন অভিযোগ কমিটির নিকট সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে আপনার কৃত অপরাধের ধরন, গুরুত্ব ও মাত্রা বিবেচনায় রেখে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নীতিমালা, ২০০৮’ এর ৬.৩ (ঝ) নং ধারা অনুযায়ী আপনার নৈতিক অসচ্চরিত্রতার দায়ে অত্র বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে চাকরিচ্যুত করা হলো।

গণিত ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. হায়দার আলী বিশ্বাস বলেন, এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের পর থেকে অধ্যাপক ড. মো. শরীফ উদ্দিন সাময়িক বরখাস্ত ছিলেন। তদন্ত কমিটির কাছে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে বলে তিনি সিন্ডিকেট সভায় উপস্থিত সদস্যদের কাছ থেকে জেনেছেন।


এ ক্যটাগরির আরো খবর..