× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮ বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান,শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি তরুণী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি 

ছাত্রলীগের সাবেক সম্পাদকসহ চার মূর্তি চোর গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ মুর্তি চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী এলাকার এক নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো- পৌর এলাকার তিমিরপুর গ্রামের আশরাফ উল্লার পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান (২৭), আবু মিয়ার পুত্র আলী হোসেন (২৫), আব্দুল মালিকের পুত্র এম.কে রাহুল (২৮), রাজনগর গ্রামের আশবদ উল্লার পুত্র সুরুজ আলী (২৫)।

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকটি মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রাদায়ের লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। মুর্তি চোর চক্রকে ধরতে তৎপরতা চালায় পুলিশ। গত সোমবার গভীর রাতে ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতদল গোপন তথ্যের ভিত্তিতে এমন সংবাদ পায় পুলিশ। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার শামছুল ইসলাম, এস আই সামছুল ইসলাম, এস আই কাউছার আলমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে একটি নির্জন স্থান থেকে তাদেরকে আটক করে। এসময় তাদের সাথে থাকা বিষ্ণু মুর্তি, হাতুড়ি, দাড়ালো ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। থানার এস আই শামছুল ইসলাম বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন। এদিকে মূর্তি চোর চক্রকে আটকের খবরে হিন্দু সম্প্রাদায়ের লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুর্তি চোর চক্রকে আটক করা হয়েছে। তারা ইমামবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে মুর্তি চুরির সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং তাদের গুরুদের নামও বলেছে।


এ ক্যটাগরির আরো খবর..