× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

রাণীনগরে ছাত্রলীগের দুই নেতার উপর হামলা ও মারপিট; আটক এক

Kishori
হালনাগাদ: রবিবার, ২ আগস্ট, ২০২০
ছাত্রলীগের নেতার উপর হামলা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিমের উপর হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে।
আজ রবিবার রাত অনুমানিক ৮ টার দিকে উপজেলার সদরের রেলগেট এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলার শিকার ছাত্রলীগের দুই নেতা গুরুত্বর আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি আছেন।
এ ঘটনায় জাসটিস নামে এক যুবকে আটক করেছে রাণীনগর থানা পুলিশ। আটককৃত জাসটিস রাণীনগর বাজারের রেজার ছেলে।
রাণীনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুুন জানান, এদিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিম ঝিনা গ্রাম থেকে রাণীনগর বাজারে তাদের বাসায় আসছিলো। এ সময় রেলগেট এলাকায় ওত পেতে থাকা ১০-১৫ জন পথরোধ করে হাসান ও মিমকে রড়, পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।
এ ঘটনায় আহত ছাত্রলীগের দুই নেতাকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তাদের দুই জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাত অনুুমানিক ৯ টার দিকে নওগাঁ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তারা দুইজন হাসপাতে ভর্তি আছেন। এ ঘটনায় হামলা কারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় জাসটিস নামে এক যুবককে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..