× Banner
সর্বশেষ
স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে আড়পাড়াতে আগুনে ভ্যানচালকের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই, দুই গর্ভবতী ছাগল ভস্মীভূত ভারতে তেল সরবরাহের ডেটা আমেরিকাকে দেবে না রাশিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ৫

admin
হালনাগাদ: রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টা থেকে দফায় দফায় এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার সকাল ১০টা থেকে দুই গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়। পরে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
তবে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।অনেকেই আঘাত পেয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, গত বৃহস্পতিবারের একটি ঘটনার জের ধরে আজকের (রোববার) এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি ছুটিতে ছিলাম, বিস্তারিত জানার চেষ্টা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার জবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। ওই মারধরের ঘটনাকে কেন্দ্র করে আজকে এ সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে জবি ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনার কারণ সম্পর্কে তারা কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..