ছাত্রকে ‘বলৎকার’ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে ‘বলৎকার’ মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হাজির হাট মার্কাজুল উলূম কওমি মাদরাসার এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ ওঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় শনিবার সকালে অভিযুক্ত মোল্লা গিয়াস উদ্দিন নামের ওই মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় থানায় একটি অভিযোগ দায়ের ওই শিক্ষার্থীর পরিবার।
ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ, গেলো বৃহস্পতিবার রাতে হাজির হাট মাকরাজুল উলুম কওমি মাদরাসার অভিযুক্ত শিক্ষক ছাত্রদের আবাসিক হলে গভীর রাতে ওই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী চিৎকার করলে ওই শিক্ষার্থীকে একটি রুমে তালা বন্ধ করে রাখেন। পরের দিন দুপুরের খাবারের সময় শিক্ষার্থী পালিয়ে গিয়ে তার পরিবারকে জানালে শিশুটির পরিবার বিকেলে থানায় অভিযোগ করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন আরটিভি নিউজকে জানান, বলাৎকারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।