ছাতক প্রতিনিধিঃ ছাতকে হত্যা মামলার পলাতক আসামী মদরিছ আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরে কোম্পানীগঞ্জের তেলিখাল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মদরিছ আলী ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়গল গোদাবাড়ি গ্রামের মৃত তৈমুছ আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই দেবাশীষ সূত্রধর কোম্পানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তেলিখাল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
মদরিছ আলী নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ী গ্রামের হাজী মখছুদ আলী হত্যা মামলার পলাতক আসামী বলে পুলিশ সূত্র জানিয়েছে।