× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ছাতকে মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
ছাতকে মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ৪১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভা নির্বাচনে ২জন মেয়র প্রার্থীসহ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিল পদে ৪১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ মুহুর্ত পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মোট ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী ও বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা আহমদ ন্যান্সি মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩০ এবং সংরক্ষিত ৩টি আসনে মোট ১২জন নারী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে স্ব স্ব মনোনয়ন জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়জুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

পৌর সভার ১নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, নতুন মুখ নাজিমুল হক ও আরজ মিয়া, ২নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর সুদীপ দে ও নতুন মুখ বেলায়েত হোসেন, ৩নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর লিয়াকত আলী, সাবেক পৌর কমিশনার ফয়জুর রহমান, নতুন মুখ কাওসার চিস্তি, রাসেল মিয়া, আইনূল হক ও বাহরাম আলী, ৪নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর ধন মিয়া, নতুন মুখ রশিদ আহমদ, ফারুক মিয়া ও আব্দুল্লাহ মিয়া, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আছাব মিয়া, সাবেক কাউন্সিলর ইরাজ মিয়া ও নতুন মুখ খায়ের উদ্দিন, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স ও নতুন মুখ মাহবুব মিয়া, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাপস চৌধুরী, লায়েক মিয়া ও নতুন মুখ হিমাংশু দাস উত্তম, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নওশাদ মিয়া, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, নতুন মুখ আলী আহমদ ও শফিকুল ইসলাম এবং ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলোয়ার হোসেন, নতুন মুখ হাজী ছালিক মিয়া ও কয়েছ আহমদ মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সামছুন্নাহার বেগম, নতুন মুখ তহুরা আক্তার চৌধুরী কলি, নূরেছা বেগম শিপ্রা দে ও রোজিয়া বেগম রোজি, সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, সাবেক মহিলা কাইন্সলর সুতফা দাস ও নতুন মুখ রুহেনা চৌধুরী এবং সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিলন রানী দাস, নতুন মুখ হুছনা বেগম নাজিয়া, রতœা মারাকার ও নূরুন্নাহার পাঠোয়ারী মনোনয়ন পত্র দাখিল করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..