× Banner
সর্বশেষ
মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

ছাতকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লিপি বেগমের মতবিনিময়

admin
হালনাগাদ: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ লিপি বেগম। বুধবার বিকেলে তার নিজ বাসভবন উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলী গ্রামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকলের সহযোগিতা ও আশির্বাদ প্রার্থনা করেন।

ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামীম আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ দীপু’র পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ওবায়দুর রউফ বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবদুস শহীদ, সহ-সভাপতি সিরাজুল হক তালুকদার, মুহিবুর রহমান, আবু বকর, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, সমুজ মিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, রাসেল হোসেন, ধর্ম সম্পাদক এমদাদ হোসেন, প্রচার সম্পাদক আবুল কালাম আযাদ, সদস্য আনছার আলী, জাকারিয়া আহমদ, দিলাল আহমদ, দোলারবাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফয়জুর রহমান, যুগ্ম সম্পাদক জমসেদ খান ও আওয়ামীলীগ নেতা প্রবাসী শফিক মিয়া। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লিপি বেগমের পতি উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপিত শফিক মিয়া।

এসময় সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সচিব ও পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন, আওয়ামী লীগ নেতা এলখাছ মিয়া, আনছার আলী, বাতির মিয়া, ইউনুছ আলী, হারুন মিয়া, যুবলীগ নেতা সেলিম আহমদ, আবুল হাসান, আলা উদ্দিন, রুবেল মিয়া, ছাত্রলীগ নেতা মাছুম আহমদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..