ছাতক প্রতিনিধিঃ বাংলাদেশ দলিল লেখক ছাতক উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সাব রেজিষ্ট্রার অফিস সংলগ্ন সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এতে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার।
এছাড়া সাধারণ সম্পাদক পদে রঞ্জন কুমার দাশ ও অর্থ সম্পাদক পদে মুহিবুল হক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে সমিতির ৪৫ জন ভোটার আগামী ৩ বছরের জন্য এ কমিটি নির্বাচিত করেন।