× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ছাতকে বোর্ডের নির্দেশনা না মেনে এসএসসির ফরম পুরণে অতিরিক্ত টাকা আদায়

admin
হালনাগাদ: বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ ছাতকে বোর্ডের নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার ফরম পুরণে বিভিন্ন স্কুল বিভিন্ন অংকের টাকা ধার্য্য করেছে। ফরম পুরণের টাকা বিভিন্ন স্কুলে বিভিন্ন অংক হওয়ায় অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। যেসব বিদ্যালয় সর্বোচ্চ টাকা নিচ্ছে সেসব বিদ্যালয়ের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও উঠেছে।

শহরের কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি ফরম পুরণে শহরের ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুল বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩২৫ টাকা ও মানবিক বিভাগে ৪ হাজার ২৫০ টাকা, ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৪৯০ টাকা ও মানবিক বিভাগে ৪ হাজার ৪০০ টাকা, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানে ৩ হাজার ৩০০ টাকা ও মানবিক বিভাগে ৩ হাজার ২০০ টাকা, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৬০০ টাকা ও মানবিক বিভাগে ৩ হাজার ৫০০ টাকা, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ৩ হাজার ৫০০ ও মানবিকে ৩ হাজার ৪০০ টাকা।

এভাবে উপজেলার দোলারবাজার ইউনিয়নের সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ে কোনো প্রকার রশিদ ছাড়াই ৫ হাজার ২শ’ টাকা থেকে শুরু করে অন্যান্য বিদ্যালয় গুলোতেও বিভিন্ন অংকের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ফরম পুরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি অভিন্ন হলেও বিভিন্ন বিদ্যালয় ফরম পুরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি জানতে চাইলে ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনূল হোসেন চৌধুরী জানান, বোর্ড কর্তৃক নির্ধারিত ফি ছাড়া কোন বিদ্যালয় এক টাকাও অতিরিক্ত নেয়ার সুযোগ নেই। তবে জ্ঞান স্বল্পতার কারনে অনেকেই বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে থাকে।

বোর্ড কর্তৃক নির্ধারিত বিজ্ঞান বিভাগে ১ হাজার ৮১৫ টাকা ও মানবিক/বানিজ্য বিভাগে ১ হাজার ৭২৫ টাকা। এর মধ্যে আইসিটি ব্যবহারিক ফি ও কেন্দ্র ফি সংযুক্ত রয়েছে। ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩২৫ ও মানবিক বিভাগে ৪ হাজার ২৫০ টাকার হিসেব দিতে গিয়ে প্রধান শিক্ষক জানান, গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের হলরুমে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত অভিভাবকরা পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা ও কোচিং ফিস ২ হাজার টাকা নির্ধারন করে দেন। যা রেজুলেশন খাতায় লিপিবদ্ধ রয়েছে। কোচিং চলাকালে দুটি মডেল টেষ্ট নেয়ার জন্য পরীক্ষা ফি আরো ৫শ’ টাকা অভিভাবকগন কর্তৃক নির্ধারিত হয়। পাশাপাশি দরিদ্র বা আর্থিকভাবে অস্বচ্ছল অভিবাবকদের আবেদনের প্রেক্ষিতে তাদের পোষ্য পরীক্ষার্থীদের কোচিং ফিস পূর্ন মাফ, অর্ধমাফ বা আংশিক মাফ দেয়ারও দাবী জানানো হয়।

এ ছাড়া পঠিত তিনটি বিষয়ের আভ্যন্তরিন ব্যবহারিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগে ৩৫ ও মানবিক বিভাগে ২৫ টাকা ফি ধরা হয়েছে। কোচিং ফি ও মডেল টেষ্ট ফির অভিভাবকদের সম্মতিতে ধার্য করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় জানান, এসএসসি ফরম পুরনের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের কোন দুঃসাহস কেউ দেখাবে না। অতিরিক্ত ক্লাস (কোচিং) ফিও বোর্ডের নীতিমালার মধ্যে থাকতে হবে। তবে অনেক সময় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবক সমন্বয়ে একটি ফি ধার্য করা হয়। যে কারনে ফরম পুরনে টাকার অংকও কম-বেশী হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..