× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ছাতকে ঝড়ের কবলে একটি পোল্ট্রি শেড লন্ডভন্ড

admin
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):: ছাতকে আকস্মিক ঝড়-তুফানের কবলে পড়ে একটি পোল্ট্রি ফার্মের শেড লন্ডভন্ড হয়ে গেছে। ফলে কর্তৃপক্ষ অশেষ ক্ষতির সম্মূখীন হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, গত ২৫মার্চ রাতে আকস্মিকঝড়ের কবলে পড়ে পৌরসভার ২নং ওয়ার্ডের লাফার্জ কলোনী এলাকায় হাজি মো. মোস্তফা আনোয়ার এনাম ও মোস্তফা দিলোয়ার পারভেজ এর যৌথ পোল্ট্রি ফার্মের একটি শেড মারাত্মকভাবে তছনছ হয়ে গেছে। প্রায় সাড়ে ৪লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শেডটি ঝড়-তুফানে ব্যাপক ক্ষতি করায় তারা এখন চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। ফলে দু’ভাইয়ের আত্মনির্ভরশীলতার লালিত স্বপ্ন এখন অঙ্কুরেই ঝরে যেতে বসেছে বলে ধারণা করা হচ্ছে। অনেক চেষ্টা ও টাকা ধার-করজের পর প্রায় চার হাজার মোরগের একটি শেড তৈরী করেন তারা। কিন্তু ঘটনার রাতে আকস্মিক তুফানে শেডের টিনের চাল উড়িয়ে নেয় এবং সহ ঘরটিকে মাঠির সাথে মিশিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এতে ঘরের যাবতীয় টিন দুমড়ে-মুষড়ে নষ্ট হয়ে যায় এবং ঘরের সব মালামাল ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। এব্যাপারে মোস্তফা দিলোয়ার পারভেজ জানান, গভীর রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পোল্ট্রি শেডটি গুড়িয়ে মাঠির সাথে মিশিয়ে দিয়েছে। এর ক্ষতি পুষিয়ে নিতে চরম হতাশায় ভোগছেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..