× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ছাতকে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জেল-হাজতে

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
ছাতকে গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জেল-হাজতে

ছাতক প্রতিনিধিঃ ছাতক থানা পুলিশের এক অভিযানে মো. আব্দুল কুদ্দুছ (৪৫) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

সোমবার ২১ ডিসেম্বর রাতে দোয়ারা বাজার উপজেলার বালিউরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার কওে পুলিশ। সে দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত মমস্বর আলীর পুত্র।

জানা যায়, গত ১২ডিসেম্বর বিকেলে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র ফয়জুর রহমানকে একটি রিভলবারসহ মাধবপুর এলাকার একটি সিএনজি ফিলিং ষ্টেশনের সামন থেকে র‌্যাব-৯ এর একটি দল আটক করে। এ ঘটনায় র‌্যাব-৯ এর ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে আটক ফয়জুর রহমানের বিরুদ্ধে বেআইনী অস্ত্র রাখার অপরাধে থানায় একটি মামলা দায়ের করে।

ওই মামলা দায়েরের পর গত ১৩ডিসেম্বর আসামী মাদ্রাসা শিক্ষক ফয়জুর রহমান সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। সম্প্রতি দোয়ারাবাজার সীমান্ত এলাকার মো. আব্দুল কুদ্দুছের সাথে শিক্ষক ফয়জুরের পরিচয় হয়।

অস্ত্র ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুছ বড় অংকের টাকার রোজগারের লোভ দেখিয়ে একটি রিভলবার বিক্রির জন্য দিলে র‌্যাবের ফাঁদে আটকা পড়ে ফয়জুর।থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব এর দায়েরকৃত মামলায় তদন্তের ভিত্তিতে অন্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ অবৈধ অস্ত্র ব্যবসায়ী চক্রের অন্য সদস্যকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..