× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

ছাতকের দোলারবাজার ও চেচানে কৃষি ক্লাব উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকের দোলারবাজার ও দক্ষিণ খুরমা ইউনিয়নে কৃষি ক্লাব উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬জুলাই) বিকেলে পৃথক স্থানে কৃষি কাব দু’টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বিকেলে দোলারবাজারে কৃষি ক্লাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান সায়েস্থা মিয়া।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, কৃষির উন্নয়নের সাথে দেশের উন্নয়ন পরস্পর সম্পর্ক যুক্ত। এখানের কৃষিখাতকে বিজ্ঞান ভিত্তিক ও পরিকল্পিত করার সুবিধার্থে এবং কৃষকের হাতের নাগালে কৃষি সেবা পৌছে দিতে উপজেলার ৮টি স্থানে কৃষিকাব প্রতিষ্ঠার কাজ চলছে। কৃষিকাজে সর্বোচ্চ সফলতা আনতে কৃষকদের সব ধরনের সহায়তা দিতে উপজেলা পরিষদ প্রস্তুত রয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, সিলেট কৃষি তথ্য সার্ভিসের এআইসিও পংকজ কান্তি দেব।

বক্তব্য রাখেন, শিক  শাহাব উদ্দিন, ইউপি সদস্য আরিফ আহমদ জমির, আব্দুল জলিল প্রমুখ। এর আগে দণি খুরমা ইউনিয়নের চেচান বাজাওে অপর একটি কৃষিকাব আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক। এসময় উপ-সহকারী কৃষিকর্মকর্তা আনিছুজ্জামান, আরিফ চৌধুরী, ইউপি সদস্যা শিখা পুরকায়েস্থ, চাষী আতিকুর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..