ছাতকের ছাতারপই গ্রামে দোকানঘর চুরি

ছাতক প্রতিনিধিঃ ছাতকে একটি ভেরাইটিজ ষ্টোরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা ফ্লেক্সি লোডসহ মোবাইল, নগদ টাকা, মোবাইল কার্ডসহ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।

মঙ্গলবার দিবাগত রাতে জাউয়া ইউনিয়নের ছাতারপই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পয়েন্টে ছাতারপই গ্রামের বাসিন্দা মিসবাহ উদ্দিন মিলন মালিকানাধীন মিলন ভেরাইটিজ ষ্টোরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের পরিচালক মালিকের ছোট ভাই জুয়েল আহমদ বুধবার জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।