ছাতক সফর করলেন চীনের রাষ্ট্রদূত

হেলাল আহমদ, ছাতকঃ ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও গণেশপুর খেয়াঘাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার জাং ঝু।

বুধবার তিনি ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ও গণেশপুর খেয়াঘাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার বেগম আবেদা আফসারীসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল জানান, চীনের রাষ্ট্রদূত মিস্টার জাং ঝু বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করেন ও শিক্ষার্থীদের চীন সফরের জন্য আহবান জানান। রাষ্ট্রদূর শ্রেণিকক্ষ পরিদর্শন করেন ও ছাতকে চীনের পক্ষ থেকে বিনোয়োগ করার উপযুক্ত স্থান বলে মন্তব্য করেন । ##

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।