× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ছবিটা দেখে শিহরিত হয়েছেন!, দেশাত্মবোধের অনন্য নজির

admin
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ
নেই কুচকাওয়াজ, দেশাত্মবোধক সঙ্গীত কিংবা ভাষণ। আছে এক গলা পানি আর নিখাদ ভালোবাসা। তাই গলা পানিতে দাঁড়িয়ে জীবন বিপন্ন করে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ভারতের স্বাধীনতার ৭০তম বর্ষপূর্তিতে।

ছবিটা ইন্টারনেটে ঝড়ের বেগে ছড়িয়েছে। ইতিমধ্যে আপনিও দেখেছেন মিডিয়ায়। এবার জেনে নিন তাদের‚ যাদের এই কুর্নিশযোগ্য কীর্তি।

ভারতের আসামের ধুবুড়ির ফকিরগঞ্জ থানার নস্করা প্রাথমিক বিদ্যালয়। কাছেই ফুঁসছে ব্রহ্ম পুত্র নদ। গোটা এলাকার সঙ্গে বানভাসি এই স্কুলও। বন্যায় বেশ কয়েকদিন ধরে ক্লাস বন্ধ। ভয়াবহ পরিস্থিতিতে বন্যাদুর্গত অঞ্চলে স্কুলগুলোকে স্বাধীনতা দিবস পালন না করারই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু মানতে পারছিলেন না নস্করা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তাজেম শিকদার। স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উঠবে না!

হাঁটু পানি ভেঙেই রওনা দিলেন তিনি। ডেকে নিলেন আরও তিন শিক্ষককে। নৃপেন রাভা‚ জয়দেব রায় এবং মিজানুর রহমানকে। তিনজনেরই হাঁটু বা কোমর সমান পানি স্কুল চত্বরে।

প্রধান শিক্ষক তার সঙ্গে সাঁতার জানে তৃতীয় শ্রেণীর এমন দুই শিক্ষার্থীকে ডেকে নিয়েছিলেন। প্রায় সাঁতার কেটেই স্কুলে পৌঁছায় ওই দুই ছাত্র‚ জিয়ারুল আলি খান ও হায়দার আলি। স্কুল চত্বরে দুই খুদের কাঁধ অবধি পানির নিচে।

ওই অবস্থাতেই উঠল ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। পতাকাকে স্যালুট জানাচ্ছেন প্রধান শিক্ষক‚ আরেক শিক্ষক এবং দুই খুদে ছাত্র। ছবি তুলে কোনওমতে ফেসবুকে পোস্ট করেন অন্য শিক্ষক মিজানুর রহমান। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে। দেখে সবাই শিহরিত।

দেশের প্রতি তাদের এই আবেগ এবং ভালোবাসাকে নতজানু হয়ে বাহবা জানাতে দ্বিধা করেননি লোকজন।


এ ক্যটাগরির আরো খবর..