ক্রীড়া ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের ৮টি গ্রুপে ৩২টি দল শেষ ষোলোর টিকিটের জন্য প্রাণপণ লড়াই করে। তারপরও বিদায় নিতে হয় ১৬টি ক্লাবকে। বাকি ১৬টি ক্লাব স্থান পায় নকআউট পর্ব তথা শেষ ষোলোতে। সোমবার শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেওয়া যাক গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার-আপ হয়ে কোন কোন দল স্থান পেয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে।
গ্রুপ গ্রুপ চ্যাম্পিয় গ্রুপ রানার–আপ
‘এ’ রিয়াল মাদ্রিদ প্যারিস সেইন্ট জার্মেই
‘বি’ উলফসবুর্গ পিএসভি ইন্ডহোভেন
‘সি’ অ্যাটলেটিকো মাদ্রিদ বেনফিকা
‘ডি’ ম্যানচেস্টার সিটি জুভেন্টাস
‘ই’ বার্সেলোনা এএস রোমা
‘এফ’ বায়ার্ন মিউনিখ আর্সেনাল
‘জি’ চেলসি ডায়নামো কিয়েভ
‘এইচ’ জেনিত সেইন্ট পিটার্সবার্গ জেন্ট।