× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

চৌগাছায় স্কুল ছাত্রীর ধর্ষক ছাত্রলীগ- ছাত্রদল নেতারা হাসপাতালে

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় ছাত্রলীগ ও ছাত্রদল নেতাদের সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। ঘটনার ব্যাপারে চৌগাছা থানায় মামলা হয়েছে। প্রধান তিন আসামিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষকদের বিচার দাবিতে চৌগাছা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শহরে মানববন্ধন করেছে।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই শরীফ হোসেন জানান, রোববার রাত আটটার দিকে ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলাটি করেন। মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরেকজনকে আসামি করা হয়েছে। এদিকে ধর্ষণের ঘটনায় আটক তিনজনকে রোববার গভীর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। থানার এসআই শরীফ হোসেন দাবি করেন, আটকের সময় তারা গণপিটুনিতে আহত হয়। আটক তিনজনকে আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক।

এদিকে একই হাসপাতালে সোমবার সকালে ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতালের চিকিৎসক রিনারানী ঘোষ জানান, ধর্ষণের আলামত প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। রক্তক্ষরণ বন্ধে মেয়েটির গোপনাঙ্গে সেলাই দেওয়া হয়েছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আলমগীর কবীর জানান, ৪৮ ঘণ্টা পর ডাক্তারি পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে।

রোববার দুপুরে চৌগাছা শহরের ডাক বাংলোপাড়ার জনৈক আলামিনের বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় ওই স্কুলছাত্রী। স্কুলছাত্রীর চিৎকার শুনে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে ও স্কুলছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আটক তিনজন হলো চৌগাছা পৌর ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পারভেজ সানি, পৌর ছাত্রদলের সাত নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাহবুব হাসান উজ্জ্বল ও ছাত্রলীগ কর্মী শিমুল। এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চৌগাছা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..