× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী

চৌগাছায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধিঃ চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা বলেছেন, রাষ্ট্রের উন্নতি চাইলে নারীর ক্ষমতায়নকে জোরদার করতে হবে। আর নারীর ক্ষমতায়নে প্রধান বাধা বাল্যবিবাহ। এ থেকে পরিত্রাণ পেতে হলে শুধু সরকার নয়, সকলকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার সকালে চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ’ কর্মসূচির আওতায় রাইটস যশোর এই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক তৌহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, ফিরোজ আলী প্রমুখ। প্রশিক্ষনে চৌগাছা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..