× Banner
সর্বশেষ
খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার

চৌগাছায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৪ মার্চ, ২০২১

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় হাসু খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরে বাম হাতের রগ ও বাম পায়ের রগ ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত ছিল। নিহত হাসু খাতুন উপজেলার চাকলা গ্রামের প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী। আলাউদ্দিন সম্প্রতি দুবাই থেকে বাড়িতে এসেছেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল জানান, আজ রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তাদরে পৌছানোর আগেই মরদেহটি নামিয়ে ফেলেন আলাউদ্দিনের মা (হাসুর শাশুড়ি)।  পরে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে হেফাজতে নেয়া হয়েছে।
নিহত হাসুর পিতা মোহাম্মদ উল্লাহ জানান, একই গ্রামের আলাউদ্দিনের সাথে ১০ বছর আগে আমার মেয়ের বিয়ে হয়। গত ১০/১২ দিন আগে জামাই আলাউদ্দিন দুবাই থেকে দেশে ফেরেন। আমি বিপদে পড়ে জামাইয়ের কাছে ১ লাখ ৪০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেছিলাম। আমার বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল (শনিবার) সে আমার কাছে ২ লাখ টাকা দাবি করে। আমি টাকা দিতে পারবো না জানিয়ে বলি জমি অন্য কোথাও বিক্রি করে দাও। ওই ঘটনায় গতকাল জামাই আলাউদ্দিন রাগারাগি করে বাড়ি চলে যায়। সকালে শুনছি আমার মেয়ে মারা গেছে। সংবাদ শুনে মেয়ের বাড়ি এসে দেখি তার হাত ও পায়ের রগ কাটা। গায়ে খেজুরের কাটা ফোটানো আছে। তিনি দাবি করেন তার মেয়েকে আঘাত করে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে এটাকে হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। লাশের বাম হাতের রগ কাটা অবস্থায় রয়েছে। বাম পায়েও ধারালে কিছু দিয়ে কাটার দাগ রয়েছে। পুলিশ তদন্ত করলেই বিষয়টি পরিস্কার হবে বলেও তিনি মন্তব্য করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, মরদেহের বাম হাত ও বাম পায়ের রগ কাটা আছে। জিজ্ঞাসাবাদের জন্য হাসুর স্বামী আলাউদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদহে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এটা হত্যাকান্ড কীনা তদন্ত না করে এখনই কিছু বলা যাচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..