× Banner
সর্বশেষ
শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার বোফর্স মামলায় হিন্দুজা ভাইদের ক্লিনচিট বহাল, আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট দিল্লি-বারাণসী বুলেট ট্রেন, সর্ব্বোচ্চ গতি ঘন্টায় ৩২০ কিমি ভারত থেকে টিয়ার গ্যাস আমদানি হাসান মাহমুদের ৩ উইকেট: প্রস্তুতি ম্যাচে চালকের আসনে সিএ একাদশ জিপিএস ছাড়াই মার্কিন ঘাঁটিতে ইরানি বিমানবাহিনীর অভিযান: দাবি শীর্ষ কমান্ডারের

চৌগাছায় ছাত্রী ধর্ষণে উদ্বেগ মহিলা পরিষদের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীরা মিলে নবম শ্রেণীর স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় নিন্দা, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ ছাড়া ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শাস্তির লক্ষ্যে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্যাতনের শিকার ছাত্রীর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় সোমবার সংগঠনটির সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। গত ৪ অক্টোবর চৌগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জ্বল, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের ছেলে ছাত্রলীগ নেতা সানি ও ছাত্রলীগ কর্মী শিমুলসহ কয়েকজন ওই ছাত্রীকে ধর্ষণ করে। চিৎকার শুনে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..