× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

চৌগাছায় চার বছরের শিশু ধর্ষণের অভিযোগ

Dutta
হালনাগাদ: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

যশোর প্রতিনিধি :  যশোরের চৌগাছায় ছোট কাদবিলা গ্রামে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় ওই শিশুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই শিশুর মা অভিযোগ করেন, শুক্রবার বিকেল পাঁচ টার দিকে তার সাড়ে চার বছর বয়সী মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশি ইউনুস আলীর ছেলে রায়হান মেয়েকে কোয়েল পাখির ডিম দেয়ার কথা বলে তাদের ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এতে, ওই শিশুর চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসলে বখাটে রাইহান পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১ টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, যৌন হয়রানির ঘটনায় ওই শিশুকে হাসপাতালে ভর্তি রয়েছে। মেয়েটির শরীর থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। ধর্ষণ হয়েছে কি না তা রিপোর্ট আসার পরে জানা যাবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ জানান, এমন একটা অভিযোগ শুনেছি। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে। অতি দ্রুত ওই বখাটেকে আটক করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..